সংশোধিত এডিপি পাস হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য উঠছে চলতি অর্থবছরের (২০১৪-২০১৫) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। ৭২ হাজার কোটি টাকার সংশোধিত এডিপির প্রস্তাব করবে পরিকল্পনা কমিশন। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৪৭ হাজার ১০০ কোটি টাকা আর বিদেশি সহায়তা ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশনের তদারকে থাকা চলতি অর্থবছরের মূল এডিপির আকার হলো ৮০ হাজার ৩১৫ কোটি টাকার। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সংশোধিত এডিপিতে প্রকল্পসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭। এ ছাড়া ৬১২টি বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্প এতে অন্তর্ভুক্ত রয়েছে।