সংসদে এনবিআরের হেল্প ডেস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদে হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ডেস্কে অধিবেশন চলাকালে দুজন করে কর্মকর্তা বসবেন। মন্ত্রী, সাংসদ, সাংবাদিক ও দর্শনার্থীদের বাজেটের শুল্ক-করসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেবেন তাঁরা। গতকাল বুধবার থেকে এ ডেস্ক কাজ শুরু করেছে। ৩০ জুন পর্যন্ত ডেস্কটি চালু থাকবে।