সংসদে এমএলএম আইনের বিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাদেশ জারির ২৭ দিনের মাথায় মাল্টিলেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিল গতকাল সোমবার সংসদে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ জারি হয়েছিল গত ৩ সেপ্টেম্বর।
খসড়ায় লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে ১০ বছরের জেল দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া সরকার চাইলে যেকোনো সময় এমএলএম কোম্পানিতে প্রশাসক বসাতে পারবে।