সকালে উত্থান, বিকেলে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে তা শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১০৫ পয়েন্ট কমে ৫,০২০ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ২২ মিনিটে সূচক বাড়ে ৫২ পয়েন্ট। এক ঘণ্টা পরে সূচক বাড়ার হার কমে গিয়ে দাঁড়ায় সাত পয়েন্ট। আর দেড় ঘণ্টা শেষে সূচক নিম্নমুখী হয়ে কমে যায় ৬৬ পয়েন্ট। বেলা একটার দিকে সূচক কমার হার একটু কমে দাঁড়ায় ৪০ পয়েন্ট। ডিএসইতে আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ২২৮টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, যমুনা অয়েল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স.সার্ভিসেস, এমজেএল বাংলাদেশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. এবং ইউনাইটেড এয়ারওয়েজ।