সকালে বাড়লেও বিকেলে কমে গেছে সূচক বৃদ্ধির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৪,৫৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সকালে শুরু থেকেই ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রথম আধা ঘণ্টায় সূচক বেড়েছিল ৬৭ পয়েন্ট। দুপুর সোয়া ১২ টার দিকে সূচক বৃদ্ধির হার ছিল ৭৬ পয়েন্ট। এরপর অবশ্য সূচক বাড়ার হার একটু কমে দুপুর একটার দিকে দাঁড়ায় ৬০ পয়েন্ট। ধীরে ধীরে আরো কমে যায় সূচক বৃদ্ধির হার। ডিএসইতে আজ মোট ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭১ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল এবং যমুনা অয়েল।