সখীপুরে ন্যাশনাল ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরের সিকদার শপিং কমপ্লেক্সে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৪০তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার এই শাখার উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নেয়াজ আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার ও বণিক সমিতির সভাপতি খলিলুর রহমান এবং ব্যাংকের সখীপুর শাখার ব্যবস্থাপক মো. আবদুল হাকিম মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।