সজীব গ্রুপ ও আনসু ইন্টারন্যাশনালের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজীব গ্রুপ ও নেপালের আমদানিকারক প্রতিষ্ঠান আনসু ইন্টারন্যাশনালের মধ্যে গত সোমবার ৩০ লাখ ডলারের রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেজান পয়েন্ট কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম এবং আনসু ইন্টারন্যাশনালের মালিক সানজেস ভট্টারিয়া ও আমান মিনডা। অনুষ্ঠানে সজীব গ্রুপের ডিএমডি হাসিব বিন হাসেম, পরিচালক তারেক ইব্রাহিম, জিএম (রপ্তানি) কাজী আব্দুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি