সঞ্চয়পত্র ক্রেতারা কর ছাড় পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে চায় সরকার। তাই সঞ্চয়পত্র ও ওেয়জ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে মুনাফার ওপর কোনো কর দিতে হবে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেট ঘোষণায় এই প্রস্তাব করেছেন।
পেনশনধারী ব্যক্তিদের অবসরোত্তর জীবন ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী ওয়েজ আর্নারদের অবদানের কথা বিবেচনা করে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী তাঁর বাজেট বৃক্ততায় উল্লেখ করেছেন।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কোনো করদাতা একটি সঞ্চয় িস্কমে এক লাখ টাকা বিনিয়োগ করলেন। তিনি ১০ শতাংশ হারে সুদ বা মুনাফা পাবেন। সেই হিসাবে এক লাখ টাকার ওপর বার্ষিক মুনাফার পরিমাণ ১২ হাজার টাকা। আর প্রতি মাসে মুনাফার পরিমাণ দাঁড়ায় এক হাজার টাকা। এখন এই মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর হিসেবে ১০০ টাকা কেটে রাখা হয়। আগামী অর্থবছর থেকে এই টাকা আর কেটে রাখা হবে না। প্রতি মাসে পুরো এক হাজার টাকাই পাবেন তিনি। তবে পাঁচ লাখ টাকার ওপরে সঞ্চয়পত্র থাকলে বর্তমান হারেই কর কর্তন করা হবে৷
বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে এনবিআর সুদ বা মুনাফার টাকা উত্তোলনের সময় ১০ থেকে ১৫ শতাংশ কর কেটে নেয়। যেসব সঞ্চয়কারীর কর শনাক্ত নম্বর (টিআইএন) রয়েছে, তাঁদের মুনাফার ওপর ১০ শতাংশ এবং যাঁদের টিআইএন নেই, তাঁদের মুনাফার ওপর ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়।