প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনশনভোগীদের সঞ্চয়পত্রে ও প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর সুদ আয়করমুক্ত করা হয়েছে। এর আগে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। তবে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের সুদের ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন আগের মতোই বহাল থাকবে। এ ছাড়া অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেকোনো অঙ্কের মুনাফার ওপর বিদ্যমান ৫ শতাংশ হারে করারোপ ও সাধারণ হারে করারোপের বিধান আগের মতোই বহাল থাকবে।