সঞ্চয়পত্র বিষয়ে বগুড়ায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সঞ্চয়পত্র নিয়ে বগুড়ায় গতকাল বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সঞ্চয়পত্র বিক্রি ও ভাঙানোর ক্ষেত্রে গ্রাহকসেবা উন্নতকরণের ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ‘সঞ্চয় সমৃদ্ধি, সঞ্চয় প্রবৃদ্ধি’ শীর্ষক এ কর্মশালায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও জাতীয় সঞ্চয় ব্যুরোর কর্মকর্তারা অংশ নেন।