সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর দাবি কর আইনজীবী সমিতির
জাতীয় কর আইনজীবী সমিতি অবসরভোগী ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের কথা বিবেচনা করে সঞ্চয়পত্রের সুদের হার আরও বাড়ানো এবং উৎসে ৫ শতাংশ কর কর্তনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে।সংগঠনটি রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ দলমত ও শ্রেণীপেশা-নির্বিশেষে সব দুর্নীতিবাজের অবৈধ পন্থায় উপার্জিত সম্পত্তির হিসাব নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গত রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় কর আইনজীবী সমিতির নেতারা এ দাবি জানান। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও কার্যকরি সভাপতি মো. আকমল হোসেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতির মহাসচিব মো. আবদুল আজিজ সরকার, সহসভাপতি আজমল হোসেন, উপদেষ্টা জমিরুল আখতার, যুগ্ম মহাসচিব কাজী আরেফিন জাহান, কর আইনজীবী আহমেদ আলী শেখ, কনিকা মাহফুজ আরা বেগম প্রমুখ।সমিতি বাজেটে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবকে অনৈতিক আখ্যায়িত করে বলেছে।