সড়ক দুর্ঘটনায় সিএসইর কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিলেট অফিসের ব্যবস্থাপক (দায়িত্বপ্রাপ্ত) মো. মাশরুর আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-জাফলং মহাসড়কের শাহ পরান বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সিএসইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাশরুর আহমেদ নিজেই প্রাইভেটকার চালিয়ে সিলেট থেকে জাফলং হয়ে গোলাপগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি শাহ পরান বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটির ঘাতক চালককে আটক করেছে পুলিশ।সড়ক দুর্ঘটনায় মাশরুর আহমেদের নিহত হওয়ার ঘটনায় সিএসইর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভাপতি আল মারুফ খান গভীর শোক প্রকাশ করেছেন।