সদস্য মার্জিন কার্যকরের সময়সীমা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে সদস্য মার্জিন (মেম্বারস মার্জিন) আইন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী আজ রোববার সদস্য মার্জিন কার্যকরের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।গত বৃহস্পতিবার এসইসি সদস্য মার্জিন আইনে কিছুটা পরিবর্তন আনে, যা আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে এর কার্যকারিতা ৫ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।