সনদ পেল ২১ পোশাক কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরকা টেক্সটাইল লিমিটেডসহ দেশের ২১টি পোশাক কারখানা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার জন্য সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস) ১৮০০১: ২০০৭ সনদ পেয়েছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই সনদ তুলে দেয় জার্মান সরকারের সহযোগিতা সংস্থা জিআইজেড। চরকা টেক্সটাইলের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াছ মৃধা। অনুষ্ঠানে শ্রমসচিব মিকাইল শিপার, ডিআইএফইএর মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান ও বাংলাদেশ জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রথম সচিব রজওইথা আমেলস উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি