
‘সনি র্যাংগ্স’ নামে পরিচিতি র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড সনি এমডিআর (হেডফোন) বাজারজাত করেছে। গত শনিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পণ্যটির বাজারজাতকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন র্যাংগ্স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আকতার হোসেন। এতে র্যাংগ্স ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, পরিচালক বিনাজ হোসেন, সনি ইন্টারন্যাশনাল (এস) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান স্টেনলি তান, সনি সাউথ-ইস্ট এশিয়ার রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপক (হোম এন্টারটেইনমেন্ট অ্যান্ড সাউন্ড মার্কেটিং) কানার স্যামসহ র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় ২৮টি মডেলের সনি এমডিআর (হেডফোন) সনি-র্যাংগ্সের সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।