সনি মোবাইল অ্যান্ড গেজেট স্টোরের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে সনি মোবাইল অ্যান্ড গেজেট স্টোরের উদ্বোধন করা হয়েছে। সনি সাউথ ইস্ট এশিয়ার হেড অব আরএমডিসি মাসাকি মাতসুমা এই স্টোরের উদ্বোধন করেন। এ সময় র্যাংগস ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন, পরিচালক বিনাজ হোসেন, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর হোসেন, সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান স্টেনলি তান, বসুন্ধরা গ্রুপ ও সিটি ডেভেলপমেন্টের ইনচার্জ এবং সিনিয়র অ্যাডভাইজার (টেক.) টু চেয়ারম্যান টি আই এম লতিফুল হোসাইনসহ র্যাংগস ও বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।