সনি-র‍্যাংগস-প্রথম আলো মেগা কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ উপলক্ষে প্রথম আলোর ছাপা সংস্করণে দুটি ও অনলাইন সংস্করণের একটি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে গত মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হোটেলে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। ‘সনি-র‍্যাংগস-প্রথম আলো মেগা কুইজ’-এর পুরস্কার বিতরণ পর্বে চার বিজয়ীর হাতে গাড়ি, মোটরসাইকেল, ৪০ ও ৩২ ইঞ্চির এলইডি টিভি তুলে দেওয়া হয়। কুইজ আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস থেকে উপস্থিত ছিলেন বিপণন ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক তানভীর হোসেন, বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জানে আলম, উপব্যবস্থাপক মোহায়মিনুল ইশাহাক, হুমায়রা ইসলাম ও তাজনিন তামান্না। উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া এবং ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।