সনির ক্যামেরা মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গতকাল বৃহস্পতিবার দুই সপ্তাহব্যাপী সনি ক্যামেরা মেলার উদ্বোধন করেন সনি বাংলাদেশের প্রধান স্ট্যানলি তান l প্রথম আলো
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গতকাল বৃহস্পতিবার দুই সপ্তাহব্যাপী সনি ক্যামেরা মেলার উদ্বোধন করেন সনি বাংলাদেশের প্রধান স্ট্যানলি তান l প্রথম আলো

দুই সপ্তাহব্যাপী সনি ক্যামেরা মেলা ২০১৫ শুরু হয়েছে। সারা দেশে সনির শোরুম বা বিক্রয়কেন্দ্রগুলোতে এই মেলা চলছে। সনি বাংলাদেশের প্রধান স্ট্যানলি তান গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মেলাটির উদ্বোধন করেন।
মেলা উপলক্ষে দেশে সনির পরিবেশক র্যাংগ্স ইলেকট্রনিকস সব ক্যামেরা বিক্রিতে ছাড় দেবে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানান সনি-র্যাংগসের বিপণন ব্যবস্থাপক জানে আলম।
সনির সাইবার শট ক্যামেরা, হ্যান্ডিক্যাম, অ্যাকশন ক্যাম, ডিএসএলআর, লেন্স, ৩৫ এমএম ভিডিও ক্যামেরায় ছাড় পাওয়া যাবে। দেশব্যাপী বর্তমানে সনি র্যাংগসের ৭৬টি বিক্রয়কেন্দ্র ও ৪৫০ পরিবেশকের কাছ থেকে এসব ক্যামেরা কেনা যাবে।
সনির কর্মকর্তারা জানান, সাইবার শট ক্যামেরায় ১ থেকে ৫ হাজার টাকা, হ্যান্ডিক্যামে ৪ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা, অ্যাকশন ক্যামে ২ হাজার টাকা, আলফা ডিএসএলআর ক্যামেরায় ১৫ থেকে ২৫ হাজার টাকা নগদ ছাড় দেওয়া হবে।