প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আমারি ঢাকা হোটেলে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় উইপ্রো কনজ্যুমার কেয়ার অ্যান্ড লাইটিংয়ের এফ এম সি জি ও লাইটিং ডিভিশন উইপ্রো লিমিটেড (ডব্লিউসিসিএলজি) সন্তুর সাবান বাংলাদেশের বাজারের জন্য উন্মোচন করেছে। ভারতের উন্নত মানের হলুদ ও চন্দনসমৃদ্ধ সন্তুর সাবানটি বাজারজাত করবে দুটি প্রতিষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উইপ্রো কনজ্যুমার কেয়ারের হেড অব সার্ক প্রিয়দর্শী রঞ্জন বলেন, ‘আমরা সন্তুরের প্রকৃত ফর্মুলা বজায় রেখেছি এবং ব্র্যান্ডের প্রিমিয়াম মান যুক্ত করার জন্য নতুন সুবাস, উন্নত ফর্মুলা এবং উন্নত প্যাকেজিং দ্বারা নতুনভাবে পণ্যটি উন্মোচন করতে যাচ্ছি।’ হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম হক বলেন, ‘উইপ্রো কনজ্যুমার কেয়ারের সঙ্গে এই সহযোগিতামূলক অংশীদারত্বের ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত।’ বিজ্ঞপ্তি