সন্তোষ জানিয়ে বাকি শর্ত দ্রুত পূরণের তাগিদ মজীনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনায় বেঁধে দেওয়া ১৬ দফা শর্ত পূরণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
অবশ্য নতুন-পুরোনো মিলিয়ে আরও কিছু শর্ত দিয়েছেন মজীনা, যেগুলো আগামী দেড় মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
সচিবালয়ে গতকাল রোববার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন মজীনা। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে মজীনা বলেছেন, ২০০ জন শ্রম পরিদর্শক নিয়োগ, শ্রমিকদের তথ্যভান্ডার তৈরি, ১৯টি নন-কমপ্লায়েন্ট পোশাক কারখানার বিষয়ে পদক্ষেপ এবং শ্রম আইনের সঙ্গে সংগতি রেখে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার দেওয়া দরকার। কাজগুলো বাস্তবায়ন করতে হবে আগামী ৩০ মার্চের মধ্যে।
যুক্তরাষ্ট্র গত বছরের জুনে বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে।