সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক মামলা তদন্তে কমিটি
সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সহায়তা দিতে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটির আহ্বায়ক হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার একজন যুগ্ম সচিব। আর সদস্যসচিব হবেন পুলিশের বিশেষ শাখার (এসবি) নিরাপত্তাবিষয়ক একজন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার।
বাকি ছয় সদস্য হবেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, ডিবির যুগ্ম কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার, র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একজন যুগ্ম পরিচালক।
কমিটির কার্যপরিধি ঠিক করা হয়েছে। সে অনুযায়ী এ কমিটি সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে আলোচিত মামলাগুলো বাছাই করে দ্রুত তদন্ত, তদন্ত পর্যায়ে আন্তসংস্থা সমন্বয়, মামলার বাদী ও আইন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ইত্যাদি।