সন্দ্বীপে এবি ব্যাংকের ৮৫তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্দ্বীপে এবি ব্যাংকের ৮৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম মাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান, চট্টগ্রাম অঞ্চলের প্রধান আশরাফুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।