সন্ধানী ফাইন্যান্স-মদিনা সিমেন্ট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ও মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশান-১-এর নাভানা টাওয়ারে গত বুধবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সন্ধানী লাইফ ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ফারহান উদ্দিন ও মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজের পক্ষে চেয়ারম্যান গুলশান আরা সেলিম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ ও মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. সেলিম, পরিচালক মো. ইরফান সেলিম, সালমান সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।।