সপ্তাহের প্রথম দিনে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে শেষ হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন। আজ রোববার লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ৪,০৩৯ পয়েন্টে দাঁড়ায়। একই সঙ্গে, কমেছে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির দাম বাড়ে। কমে ১৯৫টির আর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২০৩ কোটি টাকার লেনদেন হয়।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, আরএন স্পিনিং মিলস, মেঘনা পেট্রোলিয়াম, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, সায়হাম কটন মিলস, যমুনা অয়েল এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।