সপ্তাহের প্রথম দিনে নিম্নমুখী সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ৫৬ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৯৮ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম কমেছে, বেড়েছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৩৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

আগের দিনের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া হেইডেলবার্গ সিমেন্ট, মতিন স্পিনিং, অ্যামারেল্ড অয়েল, বিএসসিসিএল, ওরিয়ন ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন হাউজিং, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ১৩১ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯১৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টির দাম কমেছে, বেড়েছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে দুই কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।