সপ্তাহের প্রথম দিনে নিম্নমুখী সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক কমেছে। সূচক কমলেও প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। অপরিবর্তিত রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।

ডিএসইতে সূচক কমেছে ১৮ পয়েন্ট
ডিএসইর ডিএসইএক্স সূচক আজ ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৭৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক ৪৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কমার হার কমলেও দিনের শেষে নিম্নমুখী প্রবণতায় থাকে সূচক।
আজ ডিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১০ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ২৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৬২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪২৯ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে। কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বৃহস্পতিবারের মতো আজও সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ এ প্রতিষ্ঠানের ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, দ্য পেনিনসুলা চিটাগং, এনভয় টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত প্রভৃতি।