সপ্তাহের প্রথম দিনে সাধারণ সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে লেনদেন বেশ বেড়েছে। বেলা তিনটার সময় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৩৬ পয়েন্টে।আজ শেয়ারবাজারে মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৪৩৬ কোটি টাকার। লেনদেনকৃত ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৬৩টির। ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, লঙ্কাবাংলা ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—পূরবী জেনারেল ইনস্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গালফ ফুডস।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, সোনালী আঁশ, অ্যাপেক্স ওয়েভিং, ওশ্যান কনটেইনার্স ও বেক্সিমকো সিনথেটিকস।