সপ্তাহের শুরুতে নিম্নমুখী ধারায় শেয়ারবাজার
সপ্তাহের প্রথম দিন আজ রোববার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেনও নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তবে শুরুতে সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলে দুই স্টক এক্সচেঞ্জে।
ডিএসইতে সূচক কমেছে ১৮ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৮০ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে কয়েকবার ওঠানামা করে সূচক। একপর্যায়ে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। দিন শেষে নিম্নমুখী প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম কমেছে, বেড়েছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৫৬৩ কোটি টাকা লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৩৮ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩১০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম কমেছে, বেড়েছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃস্পতিবারের চেয়ে ১৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন। আজ এই প্রতিষ্ঠানের ২১ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেঙ্গল উইন্ডসর, ডেল্টা স্পিনার্স, আরগন ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।