সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেন ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে আজ রোববার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক যোগ হয়েছে ২৫ পয়েন্ট


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩০২ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।


ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৫টিরই দাম বেড়েছে, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮৫ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৪৪১ কোটি টাকা লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট


ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৩৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১৪৫টিরই দাম বেড়েছে, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ১৭ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি


ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। এ ছাড়া ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, প্যারামাউন্ড টেক্সটাইল, আরগন ডেনিমস, আরএন স্পিনিং, এনভয় টেক্সটাইল, তাল্লু স্পিনিং, বিডি বিল্ডিং, বেঙ্গল উইন্ডসর, সেন্ট্রাল ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।