সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার পুঁজিবাজারে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের দাম কমেছে। ফলে সূচকও বেশ কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনভর একই চিত্র দেখা গেছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৯.৩৫ পয়েন্ট কমে ৬০১৭.৯৫ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৮৩ কোটি টাকা লেনদেন হয়েছে।আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সূচক আবার কিছুটা বাড়ে। তবে প্রথম ঘণ্টার পর সূচক কমতে শুরু করে, যা দিনভর অব্যাহত থাকে।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, গ্রামীণফোন ও ইউনাইটেড এয়ারওয়েজ।সিএসইতে আজ সিএসসিএক্স সূচক ৯৪.৬১ পয়েন্ট কমে ১০৯১৪.৫০ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে।