সপ্তাহের শেষ দিনে দরপতন, কমেছে লেনদেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সূচকের নিম্নমুখী প্রবণতা, শেয়ারের দরপতন ও মোট লেনদেন কমার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা শেয়ারবাজারের কার্যক্রম।দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক ৪৬.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৩২৪ পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া মোট ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।মোট লেনদেনের পরিমাণও আজ কমেছে ডিএসইতে। গতকাল বুধবারের তুলনায় আজ লেনদেন কমেছে ৮৫ কোটি টাকা। এ দিন ডিএসইতে ৫২৭ কোটি টাকা লেনদেন হয়।ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, এমআই সিমেন্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, কেয়া কসমেটিকস, অ্যাকটিভ কেমিক্যালস লিমিটেড, গ্রামীণফোন, লংকা-বাংলা ফিন্যান্স, সায়হাম কটন-মিলস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, ডেসকো, বিএসআরএম স্টিল, গোল্ডেন সনস লিমিটেড।