সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজার চাঙা
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে আজ সারা দিন ছিল চাঙাভাব। দুই স্টক এক্সচেঞ্জেই আজ তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনও।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০২.৭৫ পয়েন্ট বেড়ে ৬,৩৫২.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের ২৫ মিনিটের মাথায় সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়, যা সারা দিনই অব্যাহত থাকে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের। লেনদেন হয়েছে এক হাজার ৪৮ কোটি টাকা, যা গতকালের চেয়ে ২৯৯ কোটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৭৪৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়।এ দিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ডিএসইতে তালিকাভুক্ত সিমেন্ট, সিরামিকস, প্রকৌশল, খাদ্য ও বিবিধ খাতের সব প্রতিষ্ঠানের দাম বাড়ে। এ ছাড়া ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২২টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৮টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে আটটির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৯টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৩টির মধ্যে ২৪টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৯টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২১টির দাম বাড়ে।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো পিপল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটো, বেক্সিমকো, তিতাস গ্যাস, আর এন স্পিনিং, বেক্সটেক্স, ফু ওয়াং সিরামিকস, গোল্ডেন সন, ডেসকো ও গ্রামীণফোন।আজ ডিএসইতে সবচেয়ে বেশি বেড়েছে ফিডেলিটি অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজের শেয়ারের দাম। এ ছাড়া হাক্কানী পাল্প, আরামিট, ইমাম বাটন, এটলাস বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, এমবি ফার্মা, দেশ গার্মেন্টস, সোনারগাঁ ট্রেক্সটাইল ও এস আলম কোল্ড রোল্ড স্টিল দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে আরএন স্পিনিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া বিকন ফার্মা, এসিআই জিরো কুপন বন্ড, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, ঢাকা ব্যাংক, কেয়া ডিটারজেন্ট, পিপলস ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, পঞ্চম আইসিবি ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অন্যদিকে আজ দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৬৩.২৫ পয়েন্ট বেড়ে ১৭৭৫৮.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। সিএসইতে আজ ৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে।