সপ্তাহের শেষ দিনেও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগামী প্রবণতার মধ্যে শেষ হলো আরও একটি সপ্তাহের লেনদেন। আজ বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪,০৯৮ পয়েন্টে দাঁড়ায়। তবে, বাড়ে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসই সাধারণ মূল্যসূচক আজ দিন শেষে গতকালের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪,০৯৮ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম বাড়ে। কমে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২১০ কোটি টাকার লেনদেন হয়।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, আরএন স্পিনিং মিলস, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, আইসিবিসেকেন্ডএনআরবি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।