সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা রপ্তানিতে সহজে নগদ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহিত

পাঁচ হাজার ডলার পর্যন্ত সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রপ্তানি আয়ের ক্ষেত্রে নগদ সহায়তা পাওয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সহায়তা পেতে টেলি ট্রান্সফার (টিটি) বার্তার ভাষ্যে আমদানিসংশ্লিষ্ট তথ্যসূত্রের প্রয়োজন হবে না। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এ নিয়ে বেশ কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

শর্তগুলো হলো, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ স্বীকৃত আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে রপ্তানি কার্যক্রম করতে এবং যথাযথ নথিপত্র থাকতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে মার্কেট প্লেসের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্যাংক শাখাকে সংশ্লিষ্ট ওয়েবলিংক সরবরাহ করবে। একই সঙ্গে ব্যাংক শাখাকে আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি কার্যক্রম সম্পর্কে ওয়েব লিংকসহ তথ্য সংগ্রহ ও তা যাচাই করে নিশ্চিত হতে হবে।

রপ্তানি আয় বাবদ প্রাপ্ত অর্থের সপক্ষে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত ইনভয়েস কনফারমেশনের নথি আবেদনপত্রের সঙ্গে দাখিলসহ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অডিট ট্রেইলর ওয়েব লিংকে আবেদনকারী প্রতিষ্ঠান প্রদান করবে।