সফটওয়্যার ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: সিএসই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু সার্ভিলেন্স সফটওয়্যার কিনলেই হবে না। এ সফটওয়্যার ব্যবহার করে বাজার তদারকি জোরদার করতে হবে। বাজারে যাতে কোনো ধরনের কারসাজি না হয়, এ সফটওয়্যার ব্যবহার করে সে ব্যাপারটি নিশ্চিত করতে হবে। আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে বৈঠক শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান সাংবাদিকদের এসব কথা বলেন।আল মারুফ খান বলেন, বাজার তদারকি করতে সার্ভিলেন্স ব্যবস্থা খুবই সংবেদনশীল। তাই এটি পরিচালনার জন্য দক্ষ জনবল গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন; যাতে নির্ধারিত সময়ের মধ্যে এটি চালু করা সম্ভব হয়।তিনি বলেন, যে কক্ষে এই ব্যবস্থা স্থাপন করা হবে, সে কক্ষ অবশ্যই সুরক্ষিত হতে হবে। ওই কক্ষে অবশ্যই সিসি ক্যামেরা ও অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থা স্থাপন করতে হবে। সেখানে দায়িত্বরত ব্যক্তিরা মোবাইল ফোন অথবা টেলিফোন ব্যবহার করে তাত্ক্ষণিক বাজারকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন, সে ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্য দায়িত্ব থেকে দূরে রাখতে হবে। এসব ব্যবস্থা করতে পারলে এই সফটওয়্যার ব্যবহার করে সুফল পাওয়া যাবে বলে মনে করেন সিএসইর সভাপতি।এদিকে এসইসির নতুন সার্ভিলেন্স সফটওয়্যার চালুর ক্ষেত্রে দুই স্টক এক্সচেঞ্জের সমস্যাগুলো দূর করার জন্য এসইসির চেয়ারম্যান আজকের বৈঠকে নির্দেশ দিয়েছেন বলেও জানান আল মারুফ খান। দুই স্টক এক্সচেঞ্জে ফ্রি-ফ্লটের (লেনদেনযোগ্য শেয়ার) ভিত্তিতে সূচক চালু করার বিষয়ে এসইসির চেয়ারম্যানের সঙ্গে আজ আলোচনা হয়েছে বলে জানান তিনি।