সফল এসএমই নারী উদ্যোক্তারা পুরস্কৃত হবেন ৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই খাতের সফল নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার ২০১৩ দেবে এসএমই ফাউন্ডেশন। তৃতীয়বারের মতো নারী উদ্যোক্তাদের এ পুরস্কার দিচ্ছে সংস্থাটি।এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, বর্ষসেরা মাইক্রো নারী উদ্যোক্তা, বর্ষসেরা ক্ষুদ্র্র নারী উদ্যোক্তা, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা এবং আজীবন সম্মাননা—এই চারটি বিভাগে এবার পুরস্কার দেওয়া হচ্ছে।সারা দেশ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে ফাউন্ডেশনের জুরি বোর্ড ইতিমধ্যে বছরের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের চিহ্নিত করেছে।