সফল নারী উদ্যোক্তাদের পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সফল নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো ‘জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার’ দেবে এসএমই ফাউন্ডেশন।আগামী ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করা সফল নারী উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। এবার বর্ষসেরা মাইক্রো নারী উদ্যোক্তা, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা ও আজীবন সম্মাননা—এই চারটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।আগ্রহী উদ্যোক্তারা ১০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন ফরম বিনা মূল্যে এসএমই ফাউন্ডেশন, মহিলাবিষয়ক অধিদপ্তর, বিসিক, নাসিব, দেশের সব জেলা চেম্বার, সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতিগুলোতে পাওয়া যাবে। এ ছাড়া ফরমটি এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.smef.org.bd) থেকেও ডাউনলোড করা যাবে।