প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ ক্ষেত্রে সফল ১০ নারীকে সম্মাননা দিয়েছে রমনা রোটারি ক্লাব। রাজধানীর গুলশান ক্লাবে ‘প্রফেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড টু উইমেন’ শীর্ষক এক অনুষ্ঠানে সম্প্রতি এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজি রোটারিও সাফিনা রহমান। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন জোবেরা রহমান লিনু, সৈয়দা রিজওয়ানা হাসান, কনা রেজা, সারা যাকের, তাসমিমা হোসেন, ড. পারভিন ফাতেমা, ড. ফারজানা ইসলাম, সালমা খান, ড. সুলতানা এস জামান ও সাফিনা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাবের সভাপতি তালেয়া রেহমান। বিজ্ঞপ্তি।