সফিউল্লাহ চৌধুরী এশিয়া প্যাকেজিং ফেডারেশনের সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ করোগেটেড কার্টন অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরী এশিয়া প্যাকেজিং ফেডারেশনের (এপিএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন।টোকিওতে সম্প্রতি অনুষ্ঠিত এপিএফের ৩৪তম সাধারণ সভা ও ৫৮তম বোর্ডসভায় তাঁকে নির্বাচিত করা হয়।এপিএফের ৫০ বছরের ইতিহাসে সফিউল্লাহ চৌধুরী হচ্ছেন এই সংগঠনের প্রথম বাংলাদেশি সভাপতি। বিজ্ঞপ্তি।