সফিপুরে শাহ্জালাল ব্যাংকের এটিএম বুথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সফিপুর শাখা প্রাঙ্গণে গত শনিবার একটি এটিএম বুথ চালু করা হয়েছে।ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, সফিপুর শাখার ব্যবস্থাপক এ বি এম মাহফুজুল আলম ও কার্ড বিভাগের প্রধান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।