সব ব্যাংকেই এখন টাকার নোট বা মুদ্রা জোগান-বিনিময় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বা পুনরায় প্রচলনযোগ্য সব ধরনের টাকার নোট বা ধাতব মুদ্রার জোগান ও বিনিময়ের জন্য এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকে যেতে হবে না। বরং আগামী ২ মে থেকে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের আট সহস্রাধিক শাখার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।দেশের প্রথম শ্রেণীর কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা সুরক্ষিত করা এবং জনসাধারণের ব্যবসা বাণিজ্যসহ দৈনন্দিন নানাবিধ প্রয়োজনের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সব অঞ্চলে ধাতব মুদ্রাসহ ভাংতি টাকার সহজ প্রাপ্তি, ছেঁড়া-ফাটা নোট বদল প্রভৃতি সেবার পরিধি বিস্তৃত করার জন্য এ ব্যবস্থা গৃহীত হয়েছে। নিশ্চিতকরণের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে থাকবে।