সব শুল্ক হার কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক ও সম্পূরক শুল্কসংক্রান্ত সব পরিবর্তনই বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়, যা গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়ে গেছে। আমদানি শুল্ক, সম্পূরক শুল্কসহ সব ধরনের করারোপের ক্ষেত্রে নতুন হার প্রযোজ্য হবে।

প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্ট, ১৯৩১ সালের ৩ নম্বর ধারা অনুযায়ী বাজেটের প্রস্তাবসহ কার্যকর করা হয়েছে। তবে এবার ব্যাংকে টাকা রাখার ওপর আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব ১ জুলাই থেকে কার্যকর হবে। এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪ সালের প্রথম তফসিলে এই পরিবর্তন করা হয়েছে।

প্রতিবছর অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় শুল্ক ও সম্পূরক শুল্কসংক্রান্ত যেসব প্রস্তাব করেন, তা প্রভিশনাল কালেকশন অব ট্যাক্সেস অ্যাক্ট, ১৯৩১-এর মাধ্যমেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। এটাই নিয়ম। প্রতিবারই অর্থবিলে এর কথা উল্লেখ করে তাৎক্ষণিকভাবে প্রস্তাবসহ কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। অর্থবিলের শেষাংশে এ কার্যকর করার ঘোষণাটি থাকে।

শুল্ক-সংক্রান্ত পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর না করা হলে পণ্যের আমদানি শুল্ক কিংবা সম্পূরক শুল্ক বাড়ানো কিংবা কমানো হলে স্থানীয় বাজারে প্রভাব পড়তে পারে।