সব শ্রমিককে বিমার আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রের সব শ্রমিককে বিমার আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের জোট শ্রমিক নিরাপত্তা ফোরাম (বিএনএফ)। মংলা সিমেন্ট কারখানাসহ দেশের সব কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানায় এই জোট।
জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে গতকাল শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি ও র্যা লি অনুষ্ঠিত হয়। এতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, সাংসদ শিরীন আখতারসহ কর্মজীবী নারী, অ্যাকশনএইড প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বিএনএফের অন্য দাবিগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে ঝটিকা পরিদর্শন, কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকারদের ক্ষতিপূরণের মানদণ্ড তৈরি, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার সুষ্টু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি। বিজ্ঞপ্তি।