সবকিছু ঠিকঠাক আছে: সেবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) চেয়ারম্যান ইউকে সিনহা বলেছেন, ‘সবকিছুই ঠিকঠাক আছে।’ গতকাল শুক্রবার বোম্বে শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের ভীতি দূর করতে তিনি এ কথা বলেন।সিনহা আরও বলেন, ‘এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’ এ ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ হলো, ‘বিশ্বের অন্যান্য শেয়ারবাজারে দরপতন হওয়ায় এর প্রভাব ভারতের শেয়ারবাজারেও পড়েছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল লেনদেন শুরু হওয়ার পর একপর্যায়ে সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ১৭ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। আর তালিকাভুক্ত কোম্পানিগুলো হারায় প্রায় আড়াই লাখ কোটি রুপি।তবে দিন শেষে ক্রেতা বাড়ায় বাজার কিছুটা ঘুরে দাঁড়ায় এবং সেনসেক্স ৩৮৭.৩১ পয়েন্ট কমে ১৭৩০৫.৮৭ পয়েন্টে দাঁড়ায়। আর দিন শেষে বাজার মূলধন ৬৪ লাখ ৮২ হাজার ৬৪৯ কোটি ৬৭ লাখ রুপি থেকে কমে ৬৩ লাখ ৪৯ হাজার ৫২৪ কোটি ৯ লাখ রুপিতে দাঁড়ায়।এ ছাড়া গত চার দিনে প্রায় চার লাখ কোটি রুপি হারিয়েছেন বিনিয়োগকারীরা। এই সময়ে সেনসেক্স কমেছে প্রায় ১০০০ পয়েন্ট।