সবজি রপ্তানিতে বাধা দূর করতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কিছু ক্ষেত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও পোকামাকড় থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে আলু, শাকসবজি, ফল ও পান রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা দূর করতে একটি কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে জন্য বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে প্রধান করে গত সোমবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে সোমবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্ত মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, কর্মপরিকল্পনায় শাকসবজি, আলু, পান, ফলমূলসহ সবজিপণ্যের ব্যাকটেরিয়ামুক্ত উৎপাদন ও সেগুলো রপ্তানিযোগ্য করার বিষয়ে তাগিদ দেওয়া হয়।