সবজির দামে খুশি বগুড়ার চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এবারে শাকসবজি বা কাঁচা তরিতরকারির ভালো ফলন হয়েছে। আবার দামটাও ভালো হওয়ায় চাষিরা বেজায় খুশি।বগুড়া তথা উত্তরাঞ্চলের বড় সবজির হাট বসে বগুড়ার মহাস্থানে। এই হাট থেকে পাইকারেরা প্রতিদিন ২০-২৫ ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন। প্রতি শনিবার ও বুধবার হাটের দিন হলেও সবজির বাজার বসে প্রতিদিন সকালে।মহাস্থান হাটে শিবগঞ্জ উপজেলার কুড়াহাট গ্রামের চাষি আইনুল হক গত বুধবার প্রথম আলোকে জানান, এবার তিনি দেড় বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে ২০ হাজার টাকা। ইতিমধ্যে অবশ্য তিনি ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। আরও ২০ হাজার টাকার বেগুন বিক্রি করা যাবে বলে তিনি জানান।একই উপজেলার বড় বেলঘড়িয়া গ্রামের আজিজার রহমান জানান, তিনি ছয় শতক জমিতে বেগুন চাষ করে তাঁর খরচ হয়েছে দুই হাজার টাকা। এখন পর্যন্ত বেগুন বিক্রি করে পেয়েছেন ১০ হাজার টাকা।শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের মোহাম্মদ আলী জানান, মুলা চাষ করে তাঁর বেশ লাভ হচ্ছে। ৪৫ শতক জমিতে মুলা চাষে তাঁর খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা। অথচ ইতিমধ্যে ৩০ হাজার টাকার মুলা বিক্রি করেছেন। তিনি জানান, প্রতি মণ মুলা এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি করছেন। এবারের মতো সবজির দাম আগে পাওয়া যায়নি বলে মোহাম্মদ আলী উল্লেখ করেন।