বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) নতুন সভাপতি পদে মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে কে এম ইকবাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিপিজিএমইএর কার্যালয়ে গতকাল শনিবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। গত সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ সদস্যের নতুন এই কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর অর্থাৎ ২০১২-১৩ সময়কালে সমিতির নেতৃত্ব দেবে।সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদে মোসাদ্দেকুর রহমান নান্নু ও কাজী আনোয়ারুল হক জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য ব্যক্তিরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক ঝন্টু কুমার সাহা, সহকারী সাধারণ সম্পাদক খাজা আকরাম উল্লাহ, কোষাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক এ টি এম সাঈদুর রহমান বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল খায়ের।