সমুদ্রবন্দর স্থাপনে ইউএইর আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ইউএইর মন্ত্রী শেখ সুলতান বিন সাঈদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ইউএইর মন্ত্রী শেখ সুলতান বিন সাঈদ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে কনটেইনার টার্মিনাল ও কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনীতিবিষয়ক মন্ত্রী শেখ সুলতান বিন সাঈদ আল মনসুর।
ইউএইতে গত মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় এক সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী শ্রমিকদের ভিসা-জটিলতা নিরসনের দাবি জানান তোফায়েল আহমেদ। এতে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণ হবে বলে তিনি আশা করেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে দেশের অগ্রসরমাণ অর্থনৈতিক চিত্রও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
কনটেইনার টার্মিনাল ও সমুদ্রবন্দরের পাশাপাশি ইউএইর মন্ত্রী বাংলাদেশের শিপিং এবং পর্যটনশিল্পেও বিনিয়োগের আগ্রহ দেখান।