সমুদ্রে গ্যাস অনুসন্ধান বাড়ানোর তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও মিয়ানমারের সঙ্গে মীমাংসিত সমুদ্রসীমায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান। রাজধানীর মতিঝিলে গতকাল বৃহস্পতিবার নিজস্ব কার্যালয়ে সংগঠনটির আয়োজিত ‘ব্লু ইকোনমি: নতুন দিগন্ত, নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমুন সোয়ানাপুনসে, মালয়েশিয়ার হাইকমিশনার নূর আসহিকিন বিনতে মোহা তাইয়িম প্রমুখ উপস্থিত ছিলেন।