সম্পত্তি করকে সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর আইনের খসড়ায় সম্পত্তি কর বসানোর প্রস্তাবে সমর্থন দিয়েছেন জাতীয় কর আইনজীবী সমিতির নেতারা।গতকাল সোমবার ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই সমর্থন দেন।আসন্ন ২০১১-১২ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার দাবি জানান তাঁরা। এর পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে জনগণের প্রকৃত আয় অনেক কমে গেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জাকির হোসেন, নির্বাহী সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ সরকার, সহসভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আরেফিন জাহান, উপদেষ্টা জামিরুল আকতার, আহমেদ আলী শেখ প্রমুখ।সমিতির সভাপতি জাকির হোসেন সম্পত্তি কর বসানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, সম্পত্তির কর প্রত্যাহার করার ফলে শুধু ধনীরা লাভবান হচ্ছে। প্রতিবছর একেকজনের বিপুল পরিমাণ বাড়তি সম্পদ যোগ হচ্ছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সমিতির পক্ষ থেকে রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে জমি কেনাবেচার ওপর ১০ শতাংশ কর বসানোরও সুপারিশ করা হয়।এ ছাড়া আয়করদাতাদের যাবতীয় তথ্য-উপাত্ত সরবরাহের জন্য শেয়ারবাজার কর্তৃপক্ষকে চাপ দেওয়ার দাবি জানান সমিতির সভাপতি। তিনি বলেন, সরকার, এনবিআর ও জনগণ কেউ জানে না, গত কয়েক বছরে শেয়ারবাজারে বিনিয়োগ করা হাজার হাজার কোটি টাকার উৎস কোথায়? এ ছাড়া অবৈধভাবে আনা শুল্কমুক্ত সুবিধার গাড়ির মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান সমিতির নেতারা। সমিতির পক্ষ থেকে বলা হয়, হাজার হাজার চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, হিসাবরক্ষক ও পরামর্শক এখনো করজালের বাইরে রয়েছেন। তাঁদের করজালে এনে প্রাপ্য রাজস্ব আদায়ের ব্যবস্থা করতে হবে।এ ছাড়া সমিতি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়ার ক্ষেত্রে ফি এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা; ৫০ হাজার টাকার বেশি আসবাবপত্র কিনলে এক হাজার টাকা করারোপ এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কেনার সময় এক হাজার টাকা করারোপের সুপারিশ করেছে।বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ব্যক্তিদের আয়ের ওপর কর বসানোর পাশাপাশি এনজিওগুলোকে নিয়ন্ত্রণের জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করা হয়।